২২ মার্চ ২০২৬, এখন সময় রাত ২:৪৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বা র‍্যাবের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন আসবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের কাজের মানে এরইমধ্যে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিল র‍্যাবের নাম পরিবর্তন করা হোক। তাই নতুন নামকরণ করা হয়েছে। তিনি  বলেন, এরইমধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন।

সর্বশেষ - ঢাকা