১৬ জুন ২০২৬, এখন সময় রাত ৩:০৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরইমধ্যে, ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন।

৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা জাকার্তা কনভেনশন সেন্টারে পৌঁছালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাদের স্বাগত জানান।

তিনদিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণ অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। পরে, আসিয়ান নেতৃবৃন্দের সঙ্গে ফটো সেশনে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি।

এছাড়া ৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেবেন রাষ্ট্রপতি। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চার ক্যাটাগরিতে প্রবাসী কর্মী নেবে আমিরাত, সর্বনিম্ন বেতন সাড়ে ৪ লাখ টাকা

নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

লক্ষ্মীপুরে ৪০ হাজার পুকুরের মাছ ভেসে গেছে , ক্ষতির পরিমাণ ৮০ কোটি টাকা

সিলেটের উন্নয়নে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য বাংলাদেশেই বেঁচে থাকবে : মোস্তাফা জব্বার

রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে : ড. সালেহউদ্দিন আহমেদ

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

দেশের বাজারে বাড়ল সোনার দাম

জ্বালানি সাশ্রয়ে বন্ধ থাকবে দোকানপাটের বাইরের আলোকসজ্জা

পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ