বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এবং খলিফায়ে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী পুরান ঢাকার বাবুবাজার নিবাসী খলিফা মোঃ আফসার উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহবারে শরীয়ত ও তরিকত হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা:জি:আ:)। ১৯ নভেম্বর ২০২৬ বিএসপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানা গেছে।
শোকবার্তায় ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মোঃ আফসার উদ্দিনের ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও দরবারের একনিষ্ঠ খেদমতগারকে হারালাম। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহসীন চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক।
যৌথ শোকবার্তায় তারা বলেন, মোঃ আফসার উদ্দিন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম পার্টি একজন আন্তরিক ও কর্মঠ নেতাকে হারাল। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন বলে জানান তারা।


















