১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কাতার থেকে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

তিন দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে ২০২৩ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার সকাল ৫টা ৫৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মন্ত্রীপরিষদের সদস্যরা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, গণভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে গত ২২ মে দোহায় পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সফরের কাতারের আমির ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করেন প্রধান।

কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং একসঙ্গে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন এবং দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমি পরিদর্শন করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

বিজিএমইএর নতুন মহাসচিব ড. সাহেদুল ইসলাম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩৯২তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির প্রধান ছয়টি ঝুঁকি

১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনের দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি, তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ

সংসদে ৯ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব, ঘাটতি আড়াই লাখ কোটি

১৫-২০ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান : তথ্যমন্ত্রী

ফ্রিজের খাবার কতবার গরম করা নিরাপদ?