৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২২৯১ জন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৩০, ২০২৩ ৯:৩৮ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯১ ডেঙ্গু রোগী।

২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৬৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ১৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ৮৮৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৩৪৬ জন। ঢাকায় ৫১ হাজার ৯৯২ জন এবং ঢাকার বাইরে ৫৮ হাজার ৩৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৭ জানুয়ারি

আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুসের পরিবারের পাশে সমাজকল্যাণ মন্ত্রী

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লোপ

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয় : প্রধান উপদেষ্টা

বাংলাদেশের ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু : ইউনিসেফ

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি

কুমিল্লায় বজ্রপাতে কৃষক শিক্ষার্থীসহ নিহত ৪

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’