৬ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১২:২৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এসএসসির ফল প্রকাশ ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

২২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।

গত ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধিনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

অন্যদিকে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরু হবে। বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হচ্ছে। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

গত ৮ জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা, একই দামে তিনগুণ গতির ইন্টারনেট

সুশিক্ষিত জাতি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শখ ও সানন্দা’র উদ্যোগে সোনারগাঁয় মতবিনিময় ও বৃক্ষ রোপণ

ঈদ সার্ভিসে যুক্ত হবে ঢাকায় চলাচল করা বিআরটিসির ৫৫০ বাস

ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সুদৃঢ় ব্যবসায়িক অংশীদারিত্ব সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে অপরিহার্য : ডিসিসিআই সভাপতি

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ