৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এনসিটিবির নতুন চেয়ারম্যান

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ৩১, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক রিয়াজুল হাসান ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বিভাগটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তাছাড়া এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদেও দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ তাকে এনসিটিবি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। গত ২৮ জুলাই দ্বিতীয় মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ পান অধ্যাপক ফরহাদুল ইসলাম। সরকার পতনের পর তার নিয়োগের ২২ দিনের মাথায় গত ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করার পর এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে একই দিনে চেয়ারম্যান পদে রুটিন দায়িত্ব দেওয়া হয়।
এদিকে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল, আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া বা নতুন পদ্ধতি প্রণয়ন এবং পাঠ্যবই সংস্কারের মতো বেশ কিছু চ্যালেঞ্জের মুখে এনসিটিবি। এমন সময়ে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৮০ টির বেশি গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য প্রায় ২০ কোটি ডলারের নতুন সহায়তা দেবে

গান-কবিতা-কথায় ১৫০ তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডায়

অগ্রণী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নিয়োগ

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

বিএসপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

ট্রাম্পের মন্তব্যে চিন্তায় পড়েছে ইউরোপের দেশগুলো

উন্নত বিশ্বকে শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ প্রদান করলেই হবে না, প্রযুক্তিগত জ্ঞানও প্রদান করতে হবে

স্বাধীনতাত্তর ৪৬ বছরে ৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : অর্থনীতি সমিতি

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু