১৪ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় রাত ৮:৩০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বেগম খালেদা জিয়ার মৃত্যু : ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩০, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া ৩১ ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি থাকবে। ৩০ ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া আগামীকাল ৩১ ডিসেম্বর সরকারি ছুটি। এছাড়া রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন-কাফনের ব্যবস্থা করা হবে। সংসদ ভবন প্লাজায় তার জানাজা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারের (জিয়া উদ্যানে) ওখানেই তাকে দাফন করা হবে।’
জানাজা কখন হবে- জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, ‘সেই সিদ্ধান্তটা হবে একটু পর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং আছে সাড়ে ১২টায়, সেখানে এই সিদ্ধান্ত হবে। তবে সম্ভাব্য সময় বলতে পারি আগামীকাল (বুধবার) জোহরের পর।’ মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘তার মরদেহ এখন এভর কেয়ারে থাকবে, সেখানে যে সব প্রস্তুতিমূলক কাজ হওয়া দরকার সেগুলো হবে। এরপর কালকে সকালে সেখান থেকে জাতীয় সংসদে নেওয়া হবে। মূল রাস্তা দিয়েই সেখানে নেওয়ার চিন্তা-ভাবনা আছে, সেজন্য হয়তো সময় একটু বেশি লাগবে।’ এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর ৩০ ডিসেম্বর সকালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

যমুনা ব্যাংকের সিলেট অঞ্চলের ম্যানেজারস মিটিং অনুষ্ঠিত

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

আগামী নির্বাচন নির্বাচন ভন্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : নৌপ্রতিমন্ত্রী

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার এর যোগদান

না ফেরার দেশে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হতে পারবে না

আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করলো সরকার

ভালোবাসার বাগান সৃজন’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থান ও গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবন জাদুঘরে : মো. নাহিদ ইসলাম

গভীর সমুদ্রে খনি পরীক্ষার প্রভাবে প্রাণীসংখ্যা কমেছে এক-তৃতীয়াংশেরও বেশি