২৫ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ২:২৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ইউএনডিপি ও বিএইচটিপিএর মধ্যে সমঝোতা চুক্তি সই

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৪, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

দেশে ‘ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাঝে আজ আগারগাঁওস্থ বিসিসি অডিটরিয়ামে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এবং ইউএনডিপির বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, পুঁজি ও প্রযুক্তি সহায়তা দেয়া হচ্ছে। তিনি বলেন ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের ৬ কোটি পরিবারের ৫০ শতাংশ কর্মসংস্থান গড়ে তুলতে আইসিটি বিভাগ এবং ইউএনডিপির সহযোগিতায় “ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড উদ্যোগ’ গ্রহণ করেছে সরকার।

পলক তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্রের ঠিকানা হবে জয় সেট সেন্টার উল্লেখ করে বলেন স্মার্ট, ডিজিটাল, কগনেটিভ, ক্রিটিক্যাল, ক্রিয়েটিভ এবং দক্ষতা উন্নয়নে দেশে ৫৫৫টি জয় সেট সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রতিটি সেন্টার হতে দেশের তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিতে পারবে। ফলে কাউকেই আর ঢাকা কিংবা বিদেশমুখী হতে হবে না বলেও তিনি জানান।

উল্লেখ্য, দেশের প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের জন্য স্মার্ট কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড’ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এ সমঝোতা চুক্তির আওতায় ইউএনডিপি এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে স্টেকহোল্ডারদের পারস্পারিক সহযোগিতা প্রদানের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তুলবে। এই নেটওয়ার্ক সরকারি এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের উদ্যোগসমূহকে একত্রিত করার পাশাপাশি তা বাস্তবায়ন সহায়তা করবে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা ৫ কোটি টাকা দেবেন

মধ্যরাতে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, শ্রাবণসহ গ্রেপ্তার ৭

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার ভাঙার হুঁশিয়ারি

১৫ বিলিয়ন ডলারের পোর্ট সিটি প্রকল্পে বিদেশী বিনিয়োগ চায় শ্রীলংকা

নন্দীগ্রামে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠন

ঢাকার প্রবেশ-বাহির পথ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ডিএমপি

দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে : তথ্যমন্ত্রী