১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বৃহত্তর সুন্নী জোটের মিডিয়া সেলের নাম ব্যবহার করে জোটের একজন শীর্ষ নেতার বিরুদ্ধে ভূয়া বিবৃতি প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ

বৃহত্তর সুন্নী জোটের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী ও মুহাম্মদ ইব্রাহিম মিয়া এক যৌথ বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহত্তর সুন্নী জোটের মিডিয়া সেলের নাম ব্যবহার করে জোটের একজন শীর্ষ নেতার বিরুদ্ধে প্রকাশিত বিবৃতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বৃহত্তর সুন্নী জোটের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মুহাম্মদ ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ফেসবুকে বৃহত্তর সুন্নী জোটের মিডিয়া সেলের নাম ব্যবহার করে যে বিবৃতি প্রচার করা হয়েছে, সেটির সঙ্গে জোটের কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। মিডিয়া সেলের সদস্যদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা ও পরামর্শ করা হয়নি। এমনকি মিডিয়া সেলের সদস্যদেরও এই বিষয়ে জোটের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে অবহিত করা হয়নি। তারা বলেন, কোনো সংগঠনের অনুমোদিত মিডিয়া সেলের নাম ও পরিচয় ব্যবহার করে বিবৃতি প্রচার করা অত্যন্ত গুরুতর অপরাধ ও নিন্দনীয় ঘটনা। বৃহত্তর সুন্নী জোটের ভাবমূর্তি ক্ষুন্ন করা, নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং জোটের অভ্যন্তরে বিভাজন ও অনৈক্য সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের অপপ্রচার চালানো হয়ে থাকলে তা হবে আত্মঘাতী ও দুঃখজনক। নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, বৃহত্তর সুন্নী জোটের কেন্দ্রীয় মিডিয়া সেলের অনুমোদন ছাড়া প্রকাশিত কোনো বিবৃতি জোটের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে গণ্য হবে না। একইসঙ্গে মিডিয়া সেলের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক