১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আমিও রয়েছি

প্রতিবেদক
শাহেদ আলী মজনু
মে ৩০, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ

তুমিইতো বলেছিলে,
আমি যেনো চিরঞ্জীব হই। তবে কেনো
তোমার চোখে কুয়াশার ভীড়। গানের পাখিরা
যদি স্বরলিপি লিখে পাণ্ডুলিপি রেখে যায়
হোক যে কান্নার সুর তবুওতো বাংলার মেঠো
নিকানো আঙিনা মুখর রবে চিরদিন।

তুমিইতো চেয়েছিলে,
আমি যেনো স্মৃতিময় হই। তবে কেনো
তোমার আঁখি হলো সরোবর? স্মৃতির মিনার
হোক সে শোকের প্রতীক। তবুওতো পাবে
তুমি জীবনের সুর। শাশ্বত মরণ কারে বলো
সেখানেও রয়েছে কুসুমিত জীবনের ঘ্রাণ।

তুমিইতো বলেছিলে,
আমি যেনো বাংলায় থাকি। তবে কেনো
তোমার কণ্ঠ হলো নীরব? বর্ণমালার ভিড়ে
যদি উচ্চকিত হই, তবুত কিশোর কন্ঠে দেওতো
স্মৃতিময় জীবনের গীতিময় রূপ
আমিও রয়েছি কোনো বাংলার বাউলের গীতে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার ডাল-তেল কিনছে সরকার

পুনর্বাসনে অপরিহার্য হলেও গুরুত্বহীন ফিজিওথেরাপি

সিডনির বাংলাদেশ কনস্যুলেটে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির মাসব্যাপী আমানত সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ

নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচন ২ সেপ্টেম্বর

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৭ আগস্ট