১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শাহাজালালে সোনা চুরির ঘটনায় মামলা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় সংশ্লিষ্ট কেউ মুখ না খুললেও এবার মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ ঘটনায় রোববার (৩ সেপ্টেম্বর) রাতে পৌনে ১১টায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত কবীর মামুন।

তিনি বলেন, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি অজ্ঞাত। মামলার এজাহারে বলা হযয়েছে, কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে। অজ্ঞাত আসামিদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা নেই। আর এই মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই বলেও জানান তিনি।

এর আগে কাস্টমস সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা খোয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি।

সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস এই গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচন ২ সেপ্টেম্বর

আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ

শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন গার্গ আর নেই

শিশু কিডনী চিকিৎসক সোসাইটির প্রেসিডেন্ট হলেন অধ্যাপক ডা. আফরোজা বেগম

চ্যাম্পিয়ন হয়ে অবসর নেওয়ার বিষয়ে যা বললেন ধোনি

বাজেট অনুমোদন, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

সাসটেইনিবিলিটি রিপোর্ট প্রকাশ করলো মেটলাইফ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমান পদে থাকছেন

বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে