৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:২৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুসের পরিবারের পাশে সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

গতকাল মন্ত্রী লালমনিরহাট জেলা সার্কিট হাউসে নিহত সাংবাদিক ইউনুস আলীর স্ত্রী ও দুই সন্তানের কাছে নগদ এক লাখ টাকা হস্তান্তর করেন।

এসময় মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন। সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। মন্ত্রী এসময় যেকোন সমস্যায় নিহত সাংবাদিক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, লালমনিরহাট টিভি ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলাসহ বিভিন্ন গণমাধ্যমের লালমনিরহাট জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনুস আলী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গভীর সমুদ্রে খনি পরীক্ষার প্রভাবে প্রাণীসংখ্যা কমেছে এক-তৃতীয়াংশেরও বেশি

আগামী কাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা সৌদি আরবের

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে

লালদিয়া ও পানগাঁও টার্মিনালের দায়িত্বে বিদেশি দুই প্রতিষ্ঠান

গত বছর না দিলেও এবছর ডিভিডেন্ড দিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের সাহসী ও দৃঢ় পদক্ষেপের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

২০৩৫ সাল পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ : জেলেনস্কির সাবেক সহকারী

লুটপাটে বিধ্বস্ত দেশের ব্যাংক খাত : নির্বাচিত সরকারের জন্য অশনি সংকেত