৩ জুলাই ২০২৬, এখন সময় ভোর ৫:২৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কমছে চিনির দাম

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

চিনির দামে লাগাম টানতে এবার আমাদনিতে শুল্ক কমিয়েছে সরকার। অপরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতি টনে ১ হাজার ৫০০ টাকা এবং পরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতি টনে ৩ হাজার টাকা আমদানি শুল্ক কমানো হয়েছে।

১ নভেম্বর ২০২৩ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়েছে, দাম স্বাভাবিক রাখতে অপরিশোধিত চিনি আমদানিতে মেট্রিকটন প্রতি কাস্টমস ডিউটি (সিডি) ৩ হাজার টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকা এবং পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

আগামী ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত আমদানিকারকরা চিনি খালাস করতে ওই সুবিধা পাওয়ার কথা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে চিনি আমদানিতে শুল্ক-ভ্যাট মিলিয়ে প্রায় ৫০ শতাংশ কর দিতে হয়।

এনবিআর সূত্রে জানা যায়, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে সভায় আমদানি, সরবরাহ পরিস্থিতি ও বাজারমূল্যসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয়। ওই বৈঠকে চিনির দাম স্থিতিশীল রাখতে শুল্ক হার যৌক্তিকীকরণের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়।

গত ১৪ আগস্ট থেকে কার্যকর হওয়া সরকার নির্ধারিত নতুন দর অনুযায়ী খোলা চিনির কেজি ১৩০ টাকা। একইভাবে প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাজারে চিনি ৫ থেকে ১০ বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকার প্রবেশ-বাহির পথ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ডিএমপি

নতুন বছরে নানা চ্যালেঞ্জ

উপজেলা পরিষদের ৯৮৮ ভাইস চেয়ারম্যান অপসারণ

তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : ফরহাদ মজহার

রাসূলে পাক (দ.) আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে পৃথিবীবাসীকে শান্তি, সাম্য ও মুক্তির পথ দেখান : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

ডেঙ্গু মোকাবেলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সংকট কাটেনি ব্যাংকিং সেক্টরে

শনিবার থেকে নতুন নিয়মে চলবে মেট্রোরেল

‘বিএসপি পেকুয়া উপজেলা ঈদ পুনর্মিলনী’