১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মানিকগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে তিন গার্মেন্টস কর্মী নিহত

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী গার্মেন্টস কর্মী নিহত। আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত-আহতরা সবাই গার্মেন্টস কর্মী। তারা ওই বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ২৬ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার বড় বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন নারী গার্মেন্টস কর্মী হলেন- শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সমেজঘর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (২৮), আব্দুল বাতেনের স্ত্রী ফুলি বেগম (৩০) ও সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তার (২৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরিচা ঘাট থেকে পোশাক শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা মিনিবাসটি স্থানীয় তারাসিমা গার্মেন্টসে যাচ্ছিল। এসময় বড়বোয়ালি এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনেসহ ডান পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান সাবিনা আক্তার। হাসপাতালে নেওয়ার পর মারা যান বিথী ও তুলি বেগম। আহতদের মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

গাঁটছড়া বাঁধলেন অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো

ফিলিস্তিনের তাম্মুনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন

অবশেষে চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা

বিএনপি, জামাত ও ইসলামিক নামদারী দলগুলো ইহুদিদের দালালি করে : সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা : প্রধানমন্ত্রী

জামাত-শিবির ও বিএনপির জঙ্গিরা আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৭

জ্বালানি সংকট মড়ার ওপর খাঁড়ার ঘা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী