২৭ মে ২০২৬, এখন সময় রাত ১২:৩৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ৩৯তম ফোবানা সম্মেলন জমকালো আয়োজনে শুরু হয়েছে কানাডার মন্ট্রিয়লে। স্থানীয় সময় শনিবার শহরের ব্যস্ততম প্লাজা ডাউনটাউনে কানাডা-বাংলাদেশ সলিডারিটি সংগঠনের আয়োজনে এই সম্মেলনের উদ্বোধন হয়। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্র—তিন দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা।

দু’দিনব্যাপী এ মহাসম্মেলনে অংশ নেয় শতাধিক সংগীতশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। পুরো আয়োজনকে ঘিরে মন্ট্রিয়ল রূপ নিয়েছে এক টুকরো “মিনি বাংলাদেশে”।

সম্মেলনের সাংস্কৃতিক অঙ্গনে থাকছে নাচ, গান, আবৃত্তি, নাটক, টেলেন্ট শো, ফ্যাশন শো, ইয়ুথ ফোরাম এবং ফোবানা স্কলারশিপ প্রদান অনুষ্ঠান।

এছাড়া অনুজীববিজ্ঞানী ও লেখক ড. শোয়েব সাঈদের নেতৃত্বে উত্তর আমেরিকার শিক্ষাবিদ ও গবেষকরা যোগ দেবেন একাধিক সেমিনারে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—
-অর্থনৈতিক জাতীয়তাবাদের যুগে কানাডা-আমেরিকা বাণিজ্য যুদ্ধ,
-বৈশ্বিক রাজনীতির পরিবর্তন ও বাংলাদেশের ভবিষ্যৎ,
-প্রযুক্তি, পরিবেশ ও প্রবাসে তরুণদের ভূমিকা।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান চিটাগাং চেম্বার সভাপতির

আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ

উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস চীনের কমিউনিস্ট পার্টির

স্মার্ট বাহিনী হিসেবে বাংলাদেশ আনসারকে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

দেশের ৮ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৭ জুলাই

একশো বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে : বাণিজ্যমন্ত্রী

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : বিএনপি মহাসচিব

রাউজানে সিএনজি সমিতির ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

দেশে কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৫ লাখ