৬ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় ভোর ৫:৪৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কুড়িগ্রাম কারাগারে ৪৫ ভাগ কয়েদি মাদক মামলার আসামী

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
জুলাই ৩১, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ৩০ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ রবিবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় জেলা কারাগারের জেলার আবু সায়েম জানান, কুড়িগ্রাম কারাগারের মোট কয়েদির মধ্যে ৪৫ ভাগ কয়েদি বিভিন্ন মাদক মামলার আসামী। যা গত কয়েক বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে।
জেলা প্রশাসন ও জেলা নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনাসভা, মাদক জীবন থেকে মুক্ত জীবনে ফিরে আসার গল্পগাথা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবু জাফর প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। মাদক ব্যবসায়ীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। যারা মাদকের মত মরণব্যাধী নেশায় আসক্ত হচ্ছে তাদেরকে মোটিভিশনের মাধ্যমে পুর্বের অবস্থায় ফিরে আনতে পরিবারসহ সবাইকে দায়িত্ব নিতে হবে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

এলডিসি থেকে উত্তরণের সময় পেছানোর দাবি ব্যবসায়ীদের

আগামীকাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

রাজধানীতে গ্রেফতার ১৮, বিভিন্ন মাদক জব্দ

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঢাকা বিভাগীয় অর্ধ-বার্ষিক সম্মেলন

যমুনা ব্যাংক এবং ট্যাপট্যাপ সেন্ড এর বিজনেস মিটিং অনুষ্ঠিত

দেশে ৪-৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্রতায় আছে : পরিকল্পনামন্ত্রী

সীরতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে সীরত কমিটির সাংবাদিকদের সাথে সভা

সীরতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে সীরত কমিটির সাংবাদিকদের সাথে সভা

হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৪৭৭ কোটি টাকা লোপাট : অনুসন্ধান চলমান রাখার নির্দেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ