১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ সময় আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করার সময় এখন নয়। ৮ ডিসেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতের মনোভাব বুঝতে পেরে জাতির বৃহত্তর স্বার্থে আমি রিট আবেদনটি নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) করে নিয়েছি। এই রিট মামলাটি চালাব না। গত ৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন।
রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রুল চাওয়া হয় এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়। রিটে বলা হয়, নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের ন্যায় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকতে হবে। এর জন্য ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

১০ লাখ ডেঙ্গু পরীক্ষার কিট দেবে চীন : স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হুমকির বক্তব্য বিএনপির : তথ্যমন্ত্রী

মহানবীর (সা.) অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : ড. মুহাম্মদ ইউনূস

‘আগের পরীক্ষাভিত্তিক শিক্ষাক্রমে ফিরছে অন্তর্বর্তী সরকার’

বাজেট অধিবেশন শুরু কাল

‘কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না’

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নভেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি

জবাবদিহিতা থাকলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতো না : জিএম কাদের