১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

স্বরাষ্ট্র থেকে সরানো হলো এম সাখাওয়াত হোসেনকে ও উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমকে। স্বরাষ্ট্রের পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। এম সাখাওয়াত হোসেনকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। আজ ১৬ আগস্ট রাতে মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে এসব তথ্য জানা গেছে।
নতুন শপথ নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সালেহ উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রিজওয়ানা হাসানকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুকী আজমকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে আমেরিকা কেন, আমরাই প্রচলিত আইনে তাকে শাস্তি দেবো : পরিকল্পনামন্ত্রী

কয়েক দফা বন্যায় পাবনার বিভিন্ন খাল, বিল ও নদীতে প্রচুর দেশি মাছ ধরা পড়ছে

রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হতে পারবে না

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন

১ হাজার টাকার নোট বাতিল ও ঋণের বোঝা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

‘মাজারে হামলা বন্ধ করুন, সুফিবাদী জনতাকে রাস্তায় নামতে বাধ্য করবেন না’

অর্থনীতি সমিতির ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকার বিকল্প বাজেট পেশ