১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দেশের বাজারে স্বর্ণের দাম কমল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ২৮, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা।

আগামীকাল ২৯ মে ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি রবিবার (২৮ মে) বৈঠক করে নতুন করে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৯ মে থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৬ হাজার ৬৯৫ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পোশাক শিল্পে অশনি সংকেত : আশুলিয়া-গাজীপুরে পৌনে দুইশ কারখানা বন্ধ

সোমালিয়া উপকূলে ছিনতাই হওয়া জাহাজ আবদুল্লাহ, দস্যুরা যোগাযোগহীন

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ : গবেষণা

‘সমন্বিত উদ্যোগই পারে ঢাকা শহরের তাপমাত্রা কমাতে’ : চিফ হিট অফিসার

১ জানুয়ারি বাণিজ্য শুরু, প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন

তিস্তায় ধরা পড়ল ৭২ কেজির বাঘাইর

কুড়িগ্রামে বাস চাপায় ৩ জন নিহত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারবৃন্দের ট্রেনিং কোর্স শুরু

‘কোটা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার’

নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে হবে, ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা