১৬ আগস্ট ২০২৬, এখন সময় দুপুর ১:৪১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ৮, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‌‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। সীমান্ত এলাকায় ভীতির কোন কারণ নাই। এখানে কোন ধরনের সমস্যা নাই। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবেন।’

বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ব্রি ধান-৮৮ কর্তন উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যখন আমাদের সাড়ে ৭ কোটি মানুষ ছিল সেই সময়ে কৃষি জমির সংখ্যা বেশি ছিল। কিন্তু এখন লোকসংখ্যা ১৮ কোটি, কিন্তু কৃষি জমি কমে গেছে। উন্নত জাত এবং কৃষি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে উৎপাদন ভালো।’

তিনি বলেন, ‘কৃষকরা যেন ন্যায্যমূল্য পায় আর কৃষকদের উৎপাদন খরচ যেন কমনো যায়, সেই ব্যবস্থা করতে হবে। আর উপরে যারা চাকরি করে, দুর্নীতি কমাতে হবে। কৃষি জমি যাতে কমে না যায় সেজন্য নতুনভাবে আইন করা হবে। ভূমি ব্যবহার নীতিমালা, কৃষি জমি সুরক্ষা আইন করা হবে কিছুদিনের মধ্যেই।’

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকদের সঙ্গে ধান কাটেন। তিনি বলেন, কৃষকদের উঠান বৈঠকের জন্য প্রচুর টাকা দেয়া হয়। উঠান বৈঠকের পয়সা পকেটে ঢুকাইয়েন না। পকেটে ঢুকাইলে আপনারা থাকতে পারবেন না। উঠান বৈঠকের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গত সাড়ে ১৪ বছরে সব জায়গায় উন্নতি হয়েছে : প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে আমেরিকা কেন, আমরাই প্রচলিত আইনে তাকে শাস্তি দেবো : পরিকল্পনামন্ত্রী

জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী নিহত : বিএনপি মহাসচিব

সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে হবে : প্রধান উপদেষ্টা

সার্ক চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন

বৈশ্বিক সংকট মোকাবিলায় সমন্বিতভাবে প্রচেষ্টা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

বিএসইসির নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার নিয়োগ

আজ ২৮ জুলাই থেকে ব্যাংক লেনদেনের সময়সূচি

এইচএসসি পরীক্ষা শুরু, নিয়মিত ৩৬ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়নি