৩০ জুলাই ২০২৬, এখন সময় সন্ধ্যা ৭:০৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ডেঙ্গু চিকিৎসায় ব্যয় ৪০০ কোটি, রোগীপ্রতি ৫০ হাজার : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৭, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীপ্রতি সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ডেঙ্গু চিকিৎসায় ব্যয় করেছে সরকার।

২৭ আগস্ট ২০২৩ রবিবার বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ডেঙ্গু মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালে ৭০ শতাংশ রোগী চিকিৎসা নিয়েছে। আর বাকি ৩০ শতাংশ রোগী বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। সাধারণত দুই ধরনের ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। অনেকের প্লাটিলেট ও আইসিইউ প্রয়োজন হয়। আবার অনেকে শুধু ওষুধেই সুস্থ হয়।

তিনি বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ১৮৪ জন, তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৪১১ জন। আর মৃত্যু হয়েছে ৫৩৭ জনের। এছাড়া এখনো হাসপাতালে ভর্তি ৮ হাজার ২৩৬ জন।

ডেঙ্গুতে নারীদের ঝুঁকি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর নারীরা আক্রান্ত কম হলেও মারা যাচ্ছেন বেশি। পুরুষের প্রায় দ্বিগুণ নারী মারা গেছেন। তারা চিকিৎসা নিতে বিলম্ব করছেন বলেই তাদের মৃত্যু বেশি হচ্ছে। দেশের মোট হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে পুরুষ রোগী ৬৫ শতাংশ। ডেঙ্গুতে মৃত্যু রোগীর ৬৫ শতাংশ নারী আর ৩৫ শতাংশ পুরুষ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহায় পশুর হাট তদারকিতে থাকবে মনিটরিং টিম

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

চীনকে টপকে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন সাংবাদিক শফিকুল আলম

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আমি কোনোদিন ভাবিনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে : প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন হয়ে অবসর নেওয়ার বিষয়ে যা বললেন ধোনি

মহানবীর (সা.) অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য প্রায় ২০ কোটি ডলারের নতুন সহায়তা দেবে