১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

খামেনি নিহত, ইরাকে ৩ দিনের শোক

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
মার্চ ১, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। ১ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি ইরাকের সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে বলেন, গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি। শহীদ আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসাইনি আল-খামেনিকে আমরা নবী পরিবারের অগ্রগণ্য সদস্যদের একজন হিসেবে বিবেচনা করি। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড ‘একটি প্রকাশ্য আগ্রাসন ও নিন্দনীয় কাজের ফল, যা সব মানবিক ও নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১ মার্চ দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সোমালিয়া উপকূলে ছিনতাই হওয়া জাহাজ আবদুল্লাহ, দস্যুরা যোগাযোগহীন

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে

বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

বুধবার থেকে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, ২৮ আগস্ট প্রকাশ করা হবে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩৯২তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত

টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার ডাল-তেল কিনছে সরকার

দেশের সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি

সারাদেশের হাসপাতালে অভিযান সোমবার থেকে

‘রাজনীতি চর্চায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সুপ্রিম পার্টি’