৬ জুন ২০২৬, এখন সময় রাত ১২:৫৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ব্যাংক খাতকে স্থিতিশীল করা নতুন গভর্নরের জন্য বড় চ্যালেঞ্জ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এমন এক সময়ে দায়িত্ব নিয়েছেন যখন ব্যাংক খাত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। খেলাপি ঋণ, অর্থপাচার এবং শৃঙ্খলার অভাবে ব্যাংক খাত এখন গভীর সমস্যায় জর্জরিত। এছাড়াও রয়েছে সংস্কার কাজ। এ অবস্থায় এটা ধরে নেওয়া যায় যে, নতুন গভর্নরের জন্য সামনে নানা চ্যালেঞ্জ।
দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা আশা করছেন, নতুন গভর্নর বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে ব্যাংক খাতের দুর্বলতা, খেলাপি ঋণ কমিয়ে আনা, অর্থপাচারের পথ বন্ধ করা ও অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলা করবেন। একই সঙ্গে তার জন্য চ্যালেঞ্জ হলো- রাজনৈতিক চাপ, শক্তিশালী ঋণ খেলাপিদের মোকাবিলা করে এ খাতের শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠা করা। বর্তমানে ব্যাংক খাতের দুর্বলতা, খেলাপি ঋণ এবং বৈদেশিক মুদ্রার অস্থিরতা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কোনো কোনো ব্যাংকের পারফরম্যান্স খারাপ, ডিপোজিটে সমস্যা রয়েছে। সামগ্রিকভাবে ব্যাংক খাতের অবস্থা দুর্বল। এ প্রেক্ষাপটে ব্যাংক খাতকে পুনরায় স্থিতিশীল করা এবং লিকুইডিটি (তারল্য) নিশ্চিত করা নতুন গভর্নরের জন্য বড় চ্যালেঞ্জ।
নতুন গভর্নর নিয়োগ সরকারের স্বাভাবিক সিদ্ধান্ত। তবে তার সফলতা নির্ভর করবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার সুযোগের ওপর। নতুন গভর্নরের প্রধান চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। দেশের ব্যবসায়ীরা প্রত্যাশা করেন যে, নতুন গভর্নর ব্যাংক খাতকে সঠিক ধারায় আনবেন এবং ব্যবসায়ীদের সমস্যা বুঝে নীতি নেবেন, যা দেশের অর্থনীতি সচল ও গতিশীল করবে। তারা আরো আশা করেন যে, নতুন গভর্নর অবশ্যই বাস্তবমুখী পদক্ষেপ নেবেন। বর্তমান অর্থনৈতিক অবস্থায় দায়িত্ব পালন একটা বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ী হিসেবে তার অভিজ্ঞতা আছে এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো নতুন গভর্নর দ্বারা সম্ভব হবে বলে তার মনে করেন।
বর্তমান বিশ্ব অর্থনীতি মূলত বেসরকারি খাতনির্ভর। উন্নত দেশগুলোতেও বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের নেতৃত্বে আনা হচ্ছে। ফলে বাংলাদেশেও এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ বলেন, প্রথমবারের মতো একজন ব্যবসায়ী ও এফসিএমএ এই ঐতিহাসিক দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিল্পপ্রতিষ্ঠান পরিচালনায় তার দীর্ঘ অভিজ্ঞতা বেসরকারি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে তিনি মনে করেন। তাসকিন আহমেদ আশা প্রকাশ করেন, নতুন গভর্নর দ্রুত বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল, নীতিগত সুদের হার পুনর্বিবেচনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেবেন। পাশাপাশি ঋণের খরচ যৌক্তিক পর্যায়ে আনা, সিএমএসএমই খাতের জন্য পর্যাপ্ত তারল্য নিশ্চিত করা এবং খেলাপি ঋণ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রযান-৩ প্রথমবার চাঁদের ছবি পাঠাল

বাংলাদেশ থেকে ভিসা আবেদন ১৯৫ শতাংশ বেড়েছে

কয়েক দফা বন্যায় পাবনার বিভিন্ন খাল, বিল ও নদীতে প্রচুর দেশি মাছ ধরা পড়ছে

এনায়েতপুর থানায় হামলা, ১৩ জন পুলিশ সদস্য নিহত

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন সিদ্ধান্ত নেয়নি পরিবেশ মন্ত্রণালয়’

আমরা শিল্পকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চাই : প্রধান উপদেষ্টা

করমুক্ত ফ্রিল্যান্সিং খাতে কর আরোপের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে আইসিটি প্রতিমন্ত্রীর আহ্বান

আওয়ামী লীগের আয় কমেছে, ব্যয় বেড়েছে

হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ

শিক্ষার্থীরা নয়, তৃতীয় পক্ষ সহিংসতা ঘটিয়েছে : তথ্য প্রতিমন্ত্রী