৪ নভেম্বর ২০২৬, এখন সময় সকাল ৭:২৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমেই দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক প্রযুক্তি আমাদের চড়া মূল্যে বিদেশ থেকে ক্রয় করতে হয়েছে। এখনো টেকনোলজিক্যাল অনেক বিষয়ে আমাদের বাইরের দ্বারস্থ হতে হয়। এতে দেশের অর্থ ব্যয়ের সাথে সাথে নিজেদের মেধা কাজে লাগানোর সুযোগও পাওয়া যায় না। তাই প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমেই আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে।

২৫ মে ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ঢাকায় এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত ‘ইনোভেশন চ্যালেঞ্জ’ নামক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মো. তাজুল ইসলাম বলেন, বর্তমান পৃথিবীর অনেক উন্নত দেশের মতো বাংলাদেশেরও শিল্পায়ন শুরু হয়েছে পোশাক শিল্পের মাধ্যমে।’ এ প্রসঙ্গে তিনি জাপানের উদাহরণ টেনে বলেন, জাপান এখন হাইটেক বা প্রযুক্তিগত জ্ঞান বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে উল্লেখ করে তিনি বলেন, উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে আমাদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এ সময় তিনি ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধ, নদীর দূষণ, যানজট সমস্যা, দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

স্থানীয় সরকারমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, সমসাময়িক অনেক দেশের তুলনায় আমাদের ডেঙ্গু পরিস্থিতি ভালো হলেও আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেজন্য বর্ষাকালে জমা পানিতে যেন এডিস মশা জন্মাতে না পারে, সবাইকে সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন, নিখোঁজ দেড় শতাধিক

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

হারানো বা নষ্ট হওয়ার কারণে এনআইডি তুলতে জিডি লাগবে না

সোমবার বিকেল ৫টার পর ঢাকা মহানগরীর সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

‘দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’

একশো বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে : বাণিজ্যমন্ত্রী

অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শুরু

বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া

নওগাঁর মান্দায় যমজ দুই বোনের সাফল্য

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার