২১ মে ২০২৬, এখন সময় সন্ধ্যা ৭:০৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

হযরত শাহ আলী মাজারে হামলা : মামলা দায়ের ও ৩জন গ্রেফতার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

এবার খোদ রাজধানী ঢাকা মিরপুরের শাহ আলী মাজারে হামলা। এই মাজারে মধ্যরাতে হামলা চালিয়ে পিটিয়ে বের করে দেওয়া হয় এই মাজারের ভক্ত-আশেকদের। গত ১৪ মে বৃহস্পতিবার রাতের ওই হামলার ভিডিও–ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দেশে বইছে সমালোচনার ঝড়।
অনুসন্ধানে জানা গেছে, মাজার জিয়ারতকারী এবং স্থানীয় মানুষেরা এই হামলার জন্য জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের দায়ী করেছেন। পুলিশও একই অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে। তবে হামলায় দলের কারও জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। ২০২৪ সালে জুলাই গণ–অভ্যুত্থানের পর সারা দেশে মাজারে হামলার ধারাবাহিকতায় এই হামলা হয়েছে কী-না, তা নিয়ে আতঙ্কিত এখন শাহ আলীর ভক্ত-আশেক। উল্লেখ্য, মিরপুর ১ নম্বর সেকশনের কয়েক শ বছর প্রাচীন শাহ আলী বোগদাদির মাজারে প্রতি বৃহস্পতিবার রাতে জলসা বসে। সেখানে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাজারের ভক্ত-আশেক আসেন। গত ১৪ মে বৃহস্পতিবার রাতে সেই জলসা চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মাজার জিয়ারতকারী ও অনুসারীদের মারধর শুরু করে বলে স্থানীয় মানুষেরা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিছু লোক লাঠি হাতে মাজারে আসা লোকজনকে পেটাচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা মাজারের পূর্ব পাশে খালি জায়গায় মাদুর ও পলিথিন বিছিয়ে বসেন। সেখানে পণ্যের পসরা সাজিয়ে হকাররাও বসেছিলেন। রাত ১টার দিকে লাঠি হাতে ও মুখে সার্জিক্যাল মাস্ক পরা একদল লোক তাদের ওপর হামলা চালায়। ওই সময় ভক্ত ও অনুসারীরা আতঙ্কে ছোটাছুটি করেন। একপর্যায়ে হামলাকারীরা ভক্ত অনুসারীদের পিটিয়ে বের করে দেয়। এ সময় কয়েকজন আহত হন। মিরপুরে যে এলাকায় শাহ আলীর মাজার, তা ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হন জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাসেম (আরমান)। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেছেন, কারা হামলা চালিয়েছে, তা তদন্ত করছেন তারা।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে সারা দেশে ৯৭টি মাজারে হামলা হয় বলে সুফি সমাজকেন্দ্রিক গবেষণাপ্রতিষ্ঠান ‘মাকাম : সেন্টার ফর সুফি হেরিটেজ’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়। এর মধ্যে হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।
হযরত শাহ আলী (র.) মাজারে হামলা ও অর্থ চুরির ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ মে সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন- মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)। তাদের সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৩জনের মধ্যে শেখ মো. রাসেল ও আজম মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আরমান দেওয়ান নামে আরও একজনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন। গত ১৪ মে দিবাগত রাতে জিয়ারত ও মানতের সময় একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে দর্শনার্থীদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা মাজারে থাকা ভক্তদের মারধর করে আহত করে এবং মাজারসংলগ্ন গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে। পাশাপাশি মোমবাতির প্লেট ভাঙচুরের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও করা হয়েছে। বাদী জানান, তিনি হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে তাকে আঘাত করে। হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরি করে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

বেগম রাহেলা করিম মাইজভাণ্ডারী তাসাউফের নিবেদিত প্রাণ ছিলেন : এ কে নাহিদ, প্রধান নির্বাহী, বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফ

বাণিজ্য সুবিধার আওতায় রাখতে কমনওয়েলথভুক্ত মন্ত্রীদের আহ্বান

সবুজ গড়ার প্রত্যয়ে পুলিশের ৩০ হাজার বৃক্ষরোপণ

আজ বিকেলে খুলে দেওয়া হবে ফেসবুক-টিকটকসহ সব সোশ্যাল মিডিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ পেলেন রানার অটোমোবাইলস পিএলসি

আমিরাতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

জিডিপির ২-৩ শতাংশ পেলে উন্নত দেশের চেয়ে ভালো সেবা দিতাম : স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা