২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ২১, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

২০ মে বুধবার লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন জানায়, কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট।

এর মধ্যে ৮টি সদস্যপদ সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত এবং বাকি ৮টি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়। কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে থাকে।

পাশাপাশি কমিটি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন করে। এছাড়া কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর (এওএস) সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও সম্পন্ন করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ

৬০ বিঘার বেশি জমির মালিকানা নয় : ভূমি সংস্কার আইন ২০২৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৫তম বৈঠক অনুষ্ঠিত

একদিন পিছিয়ে মঙ্গলবার বিএনপির হরতাল

ন্যাশনাল ব্যাংক  পিএলসির পর্ষদ পুনর্গঠন : আবদুল আউয়াল মিন্টুসহ সাত নতুন পরিচালক

পাহাড়ে ভরে গেছে বিদেশি ফল রামবুটানে

বিদেশভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করা যাবে

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে : বিবিএস

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন