১৭ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ন্যাশনাল ব্যাংক  পিএলসির পর্ষদ পুনর্গঠন : আবদুল আউয়াল মিন্টুসহ সাত নতুন পরিচালক

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

বেসরকারি ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান  আবদুল আউয়াল মিন্টু। ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের এক আদেশে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল করা হয়।

ড. আহসান এইচ মনসুরের সই করা আদেশে বলা হয়, ব্যাংক-কোম্পানি এবং আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ন্যাশনাল ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করা হলো। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন ও পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে পরিচালক হয়েছেন শেয়ারহোল্ডার আবদুল আউয়াল মিন্টু, উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোয়াজ্জেম হোসেন, শেয়ারহোল্ডার জাকারিয়া তাহের। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউনট্যান্ট মো. আব্দুস সাত্তার সরকার।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর অভিযান

দেশে আরও ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

ধৈর্য ধরুন, তাদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিন : জামায়াতের আমির

দেশের বাজারে স্যামসাং নতুন দুই স্মার্টফোন

ডেঙ্গু পরীক্ষা : ফি সরকারিতে ১০০ টাকা, বেসরকারিতে ৫০০

জাতীয় চা দিবস পরিবর্তন, এখন ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে প্রশাসন ব্যর্থ : বিএনপির মহাসচিব

ব্যালট পেপার ছাপার কাজ শুরু, জেলায় যাবে ২৫ ডিসেম্বরের পর থেকে

ড. মুহাম্মদ ইউনূস বন্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠন করার প্রস্তাব করেছেন

বাজেট অধিবেশন শুরু কাল