১৭ এপ্রিল ২০২৬, এখন সময় সকাল ১১:৩৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের মনোনয়ন ফরম বিতরণ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএসপি ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। ১৯ নভেম্বর ২০২৩ রবিবার সকাল ১০টায় বিএসপি দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া পার্টির চেয়ারম্যানের পক্ষে চট্টগ্রাম-২ ও ঢাকা-১৪ আসনের পার্টির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় বাংলাদেশ সুপ্রিম পার্টির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে বিশেষ করে বিএসপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার কুমিল্লা-৩ ও ঢাকা-৮, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য মোঃ মনির হোসেন চাঁদপুর-২ আসন, সাবেক এএসপি আবুল কালাম আজাদ ঢাকা-৪, মোঃ ইব্রাহিম মিয়া লক্ষ্মীপুর সদর-৩, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন নারায়নগঞ্জ-৩ সোনারগাঁ, মাওলানা আহমদ রেজা ফারুকী পঞ্চগড়-২, জামাল খান মানিকগঞ্জ-২ সিংগাইর, হরিরামপুর আসন। এই প্রেস বিজ্ঞপ্তি লেখা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ১৩২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এই কার্যক্রম আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। ফরমের ফি ধরা হয়েছে ৫০০০/- (পাঁচ হাজার টাকা)।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতীতে ইউসিবি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

শেরপুরের ঝিনাইগাতীর পাহাড়ে আবারও বন্যহাতীর মরদেহ উদ্ধার

বগুড়া শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সোমালিয়া উপকূলে ছিনতাই হওয়া জাহাজ আবদুল্লাহ, দস্যুরা যোগাযোগহীন

‘ই-রিটার্ন জমা দিতে কোনো নথি লাগবে না’

টিসিবির জন্য ১০ লাখ লিটার তেল কিনবে সরকার

বাংলাদেশ উজবেকিস্তানের অন্যতম কৌশলগত অংশীদার : উজবেকিস্তানের রাষ্ট্রপতি

দেশে থাইরয়েড রোগী ৪ কোটি

সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন এক পক্ষের উপরই বর্তায় না, সকল রাজনৈতিক দলেরই দায়বদ্ধতা রয়েছে

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা