৩০ জুলাই ২০২৬, এখন সময় রাত ৮:১১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদ ত্যাগ : নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৭, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ

সম্প্রতি রাষ্ট্রপতির পদ ত্যাগ করে মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়েছেন। এরপর সপরিবারে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। চিকিৎসার জন্য তিনি শিগগিরই বিদেশে যাবেন বলে জানা গেছে। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার এই পদের দায়িত্ব পালন করবেন।
বগুড়ার শেরপুরে গত ২৫ জুলাই পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন- বিএনপির দলীয় নাকি বাইরের কেউ, তা নির্ধারণ করা হবে দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে। সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরই তা জানা যাবে। একইদিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদ অধিবেশন বসবে। আশা করা যাচ্ছে, পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনার পর নিষ্পত্তি করা সম্ভব হবে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান তিনি। একইদিন রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, পদত্যাগকারী রাষ্ট্রপতির বিচারের দাবি বিভিন্ন রাজনৈতিক দল তুলেছে। এই বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য একটি অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, ‘দেশের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাঁর সে অধিকার আছে। কেন পদত্যাগ করেছেন, কী হয়েছে আমি জানি না। পদত্যাগে রাজনীতি জড়িত আছে বলে মনে হয় না।’
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে উঠছেন না। তিনি তাঁর স্পিকারের বাসভবনেই থাকছেন। তবে অফিস করবেন বঙ্গভবনে। এই জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে থেকেই গত ২৪ জুলাই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তাঁর চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ওই দিন বিকেলে মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই পদের দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত