৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:২৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জুলাই মাসে রেমিট্যান্সে বড় ধরনের ধাক্কা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ

সদ্য বিদায়ী জুলাই মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা লেগেছে। দেশে জুলাই মাসে ১৯০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) যার পরিমাণ ২২ হাজার ৫২৬ কোটি টাকা। এটি আগের মাসের চেয়ে ৬৩ কোটি ২০ লাখ ডলার কম, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। ১ আগস্ট বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গেল ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস (২০২৩ সালের) জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বর ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, ২০২৪ সালের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৪৫ লাখ, মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে এসেছে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুন মাসে আছে ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এদিকে রেমিট্যান্স কম আসার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, ইন্টারনেট ও ব্যাংক বন্ধ থাকার কারণে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারেননি। এসব কারণে কমেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এর প্রভাব পড়েনি। এর আগে চলতি বছরের জুন মাসের রেকর্ড আড়াই বিলিয়ন ডলারের (২.৫৪ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে। যা তিন বছরের অর্থাৎ ৩৬ মাস মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

খুলনা অঞ্চলের যমুনা ব্যাংকের টাউন হল মিটিং

উন্নত বিশ্বকে শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ প্রদান করলেই হবে না, প্রযুক্তিগত জ্ঞানও প্রদান করতে হবে

উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় ফের নীতি সুদহার বৃদ্ধি

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

গাইবান্ধায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

ভোলার গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার নির্দেশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের প্রায় ২৬ কোটি টাকার চেক হস্তান্তর

জাকার্তা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আইন ও বিচার বিভাগে দুর্নীতি করে কেউ পার পাবে না : আইনমন্ত্রী আসাদুজ্জামান