৮ জুলাই ২০২৬, এখন সময় সকাল ৬:২৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১৮, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সামগ্রিকভাবে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের পরিস্থিতি এ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে। সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। ১৮ আগস্ট সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সামগ্রিকভাবে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের পরিস্থিতি এ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে। তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। তিনি আরও বলেন, আমাকে স্যার ভাবার দরকার নেই। আমাকে স্যার বলারও দরকার নেই। আপনাদের প্রতি অনুরোধ- আমার ছবি যত কম প্রচার করা যায়, তত ভালো।
তিনি বলেন, আমি আপনাদের সরকার হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি। জনগণের দাবি-দাওয়া নিয়ে এসেছি। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি। তিনি বলেন, নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। এসময় তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহবান জানান।
তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মমতাজের সমর্থকদের ‘হামলায়’ স্বতন্ত্র প্রার্থীর ৬ সমর্থক আহত

আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

নারী সাংবাদিক কেন্দ্রের নতুন সভাপতি নাসিমুন, সাধারণ সম্পাদক শাহনাজ

শাহরুখের সিনেমায় ‘ভিলেন’ অভিষেক, নিশ্চিত করলেন অমিতাভ বচ্চন

বিএনপির মূল কৌশল নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা : তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

হযরত গাউছুল আযম বাবাভাণ্ডারী (ক.) ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর : শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

না’গঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেল উত্তোলন

কিশোরীকে ধর্ষণ : কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

ডিআরইউয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন