খলিফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী পীরে জামান হযরত মাওলানা শাহসুফি শেখ আব্দুল করিম মাইজভাণ্ডারী প্রকাশ আব্দুল করিম মাওলানার সহধর্মিণী বেগম রাহেলা করিম মাইজভাণ্ডারীর আজ (১৯ অক্টোবর ২০২৬) ১১তম ওফাত দিবস ঢাকার নবাবগঞ্জ উত্তর বার্হ্রা বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দরবার শরীফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি আলমগীর হোসেন মাইজভাণ্ডারী বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করবেন। এতে বিশ্ব করিম মঞ্জিলের প্রধান নির্বাহী এ কে নাহিদ উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রাহেলা করিম মাইজভাণ্ডারী তাসাউফের নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আরঘোষাইল গ্রামের হাজী বাড়ি এখলাস মুন্সির বড় কন্যা। তিনি তাঁর স্বামীর সঙ্গে আজীবন সুফিবাদের জন্য সংগ্রাম করেছেন এবং ‘তরিকায়ে কাদেরিয়া মাইজভাণ্ডারিয়া’র তাসাউফ চর্চা করেছেন। রাহেলা খাতুন হাজী বাড়ির শরিয়ত ঘরণা পরিবারের পর্দাশীল কন্যা ছিলেন। সুফিবাদীয় তাসাউফ চর্চা কারণে বেগম রাহেলা করিম তাঁর সকল আত্মীয়-স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সকল আত্মীয়-স্বজন তাঁকে এবং তাঁর স্বামীকে ত্যাগ করেন। তারপরও বেগম রাহেলা করিম স্বামীর সুফিবাদীয় তাসাউফ জীবন ব্যক্তিগত জীবনে ধারণ ও লালন করেছেন। তিনি ঘর-সংসার দেখার পাশাপাশি স্বামীর সঙ্গে সুফিবাদ চর্চায় সম্পৃক্ত ছিলেন। তিনি জীবদ্দশায় অবহেলিত-বঞ্চিত মানুষের পাশে ছিলেন। তিনি সমাজের নানা কুসংস্কার, সাম্প্রদায়িকতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ১২তম ওফাত দিবসে তাঁর জন্য বিশ্ব করিম মঞ্জিলের প্রধান নির্বাহী এ কে নাহিদ দেশ-বিদেশের সকল মানুষের কাছে দোয়ার আহবান জানিয়েছেন।

















