২০ জুন ২০২৬, এখন সময় দুপুর ১:৫৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৩, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল প্রথমবারের মতো অনুষ্ঠেয় হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল এই প্রতিযোগিতার আয়োজন করছে, যারা আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্যও বটে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

এ বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। আটটি দেশ—বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত—এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি দেশ থেকে ২১ সদস্যের একটি স্কোয়াড পাঠানো হবে, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন আম্পায়ার।

মোহাম্মদ মহসিন তার বিবৃতিতে বলেন, “বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে। এটি আমাদের জন্য এক গর্বের মুহূর্ত এবং দেশের হুইলচেয়ার ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।”

তবে চ্যালেঞ্জও রয়েছে। মহসিন জানান, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত আমাদের কোনো স্পনসর বা আর্থিক সহায়তা নেই। তাই আমরা সরকারের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আহ্বান জানাই—এই উদ্যোগে পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি সফল করতে সহযোগিতা করুন।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাউজানের চুয়েট গেইট থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

দেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে : শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

খামেনি নিহত, ইরাকে ৩ দিনের শোক

বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন লাল তীর সীডস লিমিটেডের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

আর্থিক খাতে অন্যায় করে কেউ পার পাবেন না : ড. সালেহউদ্দিন আহমেদ

জাল নোট রোধে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ভোলায় হবে নতুন অর্থনৈতিক অঞ্চল : শিল্পায়নের নতুন সম্ভাবনা

জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

রোজায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক ১৮ পরামর্শ