১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নতুন কারা মহাপরিদর্শক

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ১১, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হকের স্থলভিষিক্ত হলেন। ১১ আগস্ট কারা সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান জানান, কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসন নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২১তম মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আর সাবেক কারা মহাপরিদর্শক এএসএম আনিসুল হককে সেনা সদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১ তম বিএমএ লং কোর্সে বংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোর এ কমিশন লাভ করেন, বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন তিনি। তিনি বংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি (বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ইউএনএমআইএসএসে বাংলাদেশ ব্যাটেলিয়ানকেও নেতৃত্ব দেন। এছাড়া ইউএনএএমএমএসআইএলে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং ইউএনএমআইএলে ফোর্স হেড কোয়ার্টার্স অপারেশনাল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে গণতন্ত্র বলে কিছু থাকবে না : ইসি রাশেদা

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতা-উত্তর দেশের বর্তমান অর্থনীতির চালচিত্র

কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মধ্যরাতে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, শ্রাবণসহ গ্রেপ্তার ৭

খাদ্য নিরাপত্তাসহ বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও সৌদি

৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জাতিসংঘে প্রথম ভাষণে যা যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশে তিন দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ