১৬ জুন ২০২৬, এখন সময় সকাল ৯:৫০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনো ভাবেই করবেন না : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে। ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়, আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী নিহত : বিএনপি মহাসচিব

আইবিসিএফের নতুন চেয়ারম্যান

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

মাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানালেন অং সান সু চির ছেলে

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

জামায়াত-শিবির জঙ্গি সংগঠন, সবাই মিলে মোকাবিলা করতে হবে : শেখ হাসিনা

যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে যোগ দিতে ঢাকায় স্যার ফিলিপ বার্টন

বাণিজ্য সুবিধার আওতায় রাখতে কমনওয়েলথভুক্ত মন্ত্রীদের আহ্বান

ফের নীলক্ষেত মোড় অবরোধ করল ৭ কলেজের শিক্ষার্থীরা