১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আগস্টে ডেঙ্গুতে সারা দেশে ৩৯ জনের মৃত্যু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

সদ্য বিদায়ী আগস্ট মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত জুলাই মাসে মৃত্যু হয় ৪১ জনের।

চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ডেঙ্গুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন। এই মাসে এক হাজার ১৬১ জন হাসপাতালে, ফেব্রুয়ারিতে ৩ জনের মৃত্যু এবং ৩৭৪ জন হাসপাতালে, মার্চে কারও মৃত্যু না হলেও ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৩৩৬ জন।

এপ্রিলে ৭ জনের মৃত্যু এবং ৭০১ জন হাসপাতালে, মে মাসে ৩ জনের মৃত্যু এবং এক হাজার ৭৭৩ জন হাসপাতালে, জুনে ১৯ জনের এবং ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে, জুলাইতে ৪১ জনের মৃত্যু এবং ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে, আগস্টে ৩৯ জনের মৃত্যু এবং ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৮৬৮ জন। মারা গেছেন ১২২ জন। ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের সঙ্গে ইপিএ করতে জাপান আগ্রহী : অর্থ উপদেষ্টা

৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

স্পিকারের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গড় আয়ু বাড়াতে নিরাপদ খাদ্যগ্রহণের আহ্বান গণপূর্তমন্ত্রীর

১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সিঙ্গাপুরের ৪৯তম ধনী

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৭ জানুয়ারি

পাকিস্তানে রক্তক্ষয়ী হামলা, ৯ পুলিশ নিহত : ভারতকে দুষল ইসলামাবাদ

রাজধানীতে সবুজ উদ্যান গ্রুপের চায়ের আড্ডা, গাছ ও গাছের বীজ বিনিময়