৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

৮ সেপ্টেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪২২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত ৩৩ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৪৮ জনে।

বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে : মতিয়া চৌধুরী

সংবিধানে ফের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

শিল্প-কলকারখানার নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই

এমিরেটসে টিকিট কাটলে দুবাইয়ে ফ্রি থাকার সুযোগ

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ১০ সে.মি. উপরে, বন্যা আতঙ্কে মানুষজন

ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের ডাটাবেইজ ফরম যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

স্মার্ট বাহিনী হিসেবে বাংলাদেশ আনসারকে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ : গবেষণা

বাংলাদেশে অপোর ১০ বছর পূর্তি উদযাপন