২৬ নভেম্বর ২০২৬, এখন সময় সকাল ৯:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বৃহস্পতিবার থেকে ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায়

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের চার জেলায় ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার রাত ৮টা থেকে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএলের আওতাধীন এলাকা হলো- রাজশাহী জেলার রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা জেলার পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা, বগুড়া জেলার বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত চলবে।

এছাড়াও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পিজিসিএলের আওতাধীন বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব শ্রেণির গ্রাহক ৬০ ঘণ্টা গ্যাস পাবে না। তবে এই সময়ের আগে কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর সমাবেশের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ব্যাপক সংঘর্ষ হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’র ফল প্রকাশ

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কা, নিহত ৩

কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান কারফিউ আরো শিথিল

আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ক কর্মশালা

কুড়িগ্রামের ঠাটমারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাসের হার সন্তোষজনক

বেগম রাহেলা করিম মাইজভাণ্ডারী তাসাউফের নিবেদিত প্রাণ ছিলেন : এ কে নাহিদ, প্রধান নির্বাহী, বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফ

যুক্তরাজ্যের গণমাধ্যম বিষয়ক মন্ত্রী স্যার জন হুইটিংডেলের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৈঠক

অধ্যাপক আ বা ম নুরুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় উন্নতি বাংলাদেশের