২২ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় রাত ২:৪৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান কারফিউ আরো শিথিল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২৪ ১:৫৫ পূর্বাহ্ণ

কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান কারফিউ আরো শিথিল হচ্ছে। ২৬ ও ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ২৫ জুলাই রাতে এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে রাত সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে রাত ১২টার দিকে কারফিউ শিথিলের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে এই কারফিউ বলবৎ থাকবে। তবে এসব এলাকায় ২৬ ও ২৭ জুলাই সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা।
উল্লেখ্য, গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ২০৪ জন নিহত হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : বিএনপি মহাসচিব

সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

আমিও রয়েছি

Chef Benny Rifai Korneles Joins Renaissance Dhaka Gulshan Hotel

বিএসআরএফ সভাপতি হলেন মাহতাব সম্পাদক মাসউদুল

ডেঙ্গু পরীক্ষা : ফি সরকারিতে ১০০ টাকা, বেসরকারিতে ৫০০

পূবাইলে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

সেপ্টেম্বরেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন : প্রযুক্তিমন্ত্রী

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়ে আপনিও সহযোগিতার হাত বাড়াতে পারেন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি-ম্যানেজিং কমিটি ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত, পরিপত্র জারি