৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

অর্থনীতিকে চাঙা করতে অবিলম্বে ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণা করতে হবে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ৬, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

দেশের অর্থনীতিকে চাঙা করতে অবিলম্বে ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণা করতে হবে। ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণা ছাড়া বর্তমান অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার কোনো বিকল্প নেই। এতে বিদেশে পাচার করা এবং দেশে লুকায়িত অর্থ উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তা অর্থনীতিকে চাঙা করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। ৫ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান এসব কথা বলেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন।
অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান বলেন, দেশের অর্থবাজার থেকে লক্ষ-কোটি টাকা উধাও এবং অনুৎপাদন খাতে বিনিয়োগ হওয়ার কারণে দেশ আজ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে এবং দেশের অর্থনীতিকে চাঙা করতে বিদেশি ঋণের ওপর নির্ভরতা হ্রাস করতে হবে। এছাড়া করদাতাদের ওপর চাপ না দিয়ে সরকারের অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি করার পথ বের করতে হবে। এ লক্ষ্যে দেশের বিত্তশালী ব্যক্তি এবং করদাতাদের শিল্প, কৃষি, স্বাস্থ্য ও গৃহায়ণ সম্পর্কিত সব ধরনের ব্যবসাসহ আমদানি ও রপ্তানি খাতে চলতি অর্থবছরের জন্য বিনিয়োগ তথা ব্যবসায়িক নতুন মূলধনের ওপর কর মওকুফ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিনা প্রশ্নে বিনিয়োগকৃত মূলধন মেনে নিলে বিদেশে পাচারকৃত এবং এ দেশে লুকায়িত অর্থ ব্যবসার বিভিন্ন খাতে বিনিয়োগ হবে। এছাড়া বিনিয়োগকৃত অর্থ কর কর্তৃপক্ষের দৃষ্টিতে বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করার জন্য দেশের বিত্তশালী ব্যক্তিরা দারুণভাবে উৎসাহী হবেন। নতুন বিনিয়োগের ফলে দেশের উৎপাদন বাড়বে, ডলারের মূল্য হ্রাস পাবে, আমদানি ও রপ্তানি বাড়বে। নিত্যপণ্যের মূল্য ক্রমশ কমে আসবে এবং জনগণ হতাশামুক্ত হবে। ফলে সরকারের ওপর নাগরিকের প্রত্যাশা পূরণ হবে। তিনি আরও বলেন, কর আহরণ বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমান কর সংগ্রহের পদ্ধতি ঢেলে সাজাতে হবে এবং দেশের প্রত্যেক উপজেলায় ‘কর অফিসার’ নিয়োগ করে সরকারের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে।
শাহ মো. খসরুজ্জামান বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে আশু সংষ্কার করতে হবে। রাষ্ট্রকে অশিক্ষিত করে রাখার দীর্ঘদিনের ষড়যন্ত্র কাজ করছে বলে সরকারের কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দেবে : স্বাস্থ্যমন্ত্রী

জন্মাষ্টমী ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার

Global solidarity and partnerships are imperative for climate action : Environment Minister Saber Chowdhury

ভারতকে হারাল বাংলাদেশ নারী দল

অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক পরিবর্তন আনয়নে ‘সার্বজনীন পেনশন স্কিম’ একটি সময়োপযোগী পদক্ষেপ : ডিসিসিআই সভাপতি

গণহত্যায় উসকানি : ২৯ সাংবাদিকসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ডিবি থেকে ছাড়া পেলেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক

ভোলায় হবে নতুন অর্থনৈতিক অঞ্চল : শিল্পায়নের নতুন সম্ভাবনা

আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে বাণিজ্য মেলা, আবেদনের শেষ সময় ২৯ আগস্ট

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন