১৮ অক্টোবর ২০২৬, এখন সময় রাত ২:২৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

না ফেরার দেশে চলে গেলেন বিএসপি’র অতিরিক্ত মহাসচিব সাবেক সিনিয়র এএসপি আবুল কালাম আজাদ

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) অতিরিক্ত মহাসচিব সাবেক সিনিয়র এএসপি মোহাম্মদ আবুল কালাম আজাদ ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৫.৩০মিনিটে রাজধানীর ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, মরহুম আবুল কালাম আজাদ নিঃস্বার্থ, ত্যাগী, পরোপকারী, সদাহাস্যােজ্জ্বল, দেশপ্রেমিক ও রাজনীতিবিদ ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) গঠনে তাঁর কঠোর পরিশ্রম, মেধা, সততা, ন্যায়পরায়ণতা, দক্ষতার সঙ্গে কাজের প্রতি দায়িত্ববোধ কর্তব্য পরায়ণতার কারণে বিএসপির নেতাকর্মী ও সুফিবাদী জনতার নিকট চির স্মরণীয় হয়ে থাকবেন। বিএসপি প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি ও দেশ- জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে। যা কখনো পূরণ হওয়ার নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন গুনগ্রাহীর প্রতি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জামায়াতে ইসলামী নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

আগামী ১০ বছরের জন্য জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

হজ শেষে দেশে ফিরেছেন ৩৮ হাজার হাজি

আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি

জামায়াত-শিবিরের কোনো সংগঠন বা ব্যক্তির বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না

ছাত্র-জনতা জাগ্রত, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না : আইন উপদেষ্টা