২৬ নভেম্বর ২০২৬, এখন সময় রাত ৪:৫৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জীবনের জন্য কবিতা

প্রতিবেদক
এম.এ. আজম খান
মে ৩০, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ

সাগরের উদার বক্ষে নেমেছি মুক্তা আহরিতে যবে
মনের উদার নীলিমায় কালো মেঘ আশাহত করেছে
সাগরের উমাত্তাল ঢেউ আর কালো মেঘের উল্লম্ফনে
আমার কোমল অন্তর বাগানে বইছে ঝড়ের ঝাপটা
এ আমার যাত্রায়ই যেন আহত পাখির ঝিমুনি জাগায়
সবুজ সুবিস্তৃত কিশলয়েও পদ্মা মেঘনা যমুনার কল্লোলধ্বনি
নেপথ্যে আমায় জাগরণের গান শোনায়
যেমন শুনেছি যুদ্ধদিনের অনুপ্রেরণায় কবিতায়
জেগে উঠেছি আমরা বজ্রকণ্ঠ ও স্বাধীনতার উদগ্র নেশায়
কবিতা মানুষকে মুক্তির বারতা শোনায়
জেগে উঠি মুক্তি কামনা ও সাফল্য ছিনিয়ে আনার রোষানলে
জীবন হীনমন্যতার উষরভূমি নয়
নয় ভীরুতার কূপমণ্ডুকতার পলায়নী
জীবন প্রতিটি কুটিল আঘাতের প্রত্যাঘাত
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অগ্নিবাণ
জীবন সফলতার সৈকতে ফুলেল জলসা
বীরের স্বপ্ন আর নিত্য-নতুন সূর্যোদয়ে
উৎসব মুখর বেলাভূমিতে শুধুই সৃষ্টির আনন্দ উল্লাস
আর যেখানে নতুন নতুন কবিতার জন্ম
জীবনের জন্য কবিতা
কবিতাই জীবনের ফুল ফোটায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দীতে সমাবেশ করছে বিএনপি

জামায়াত-শিবিরের কোনো সংগঠন বা ব্যক্তির বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না

ঈদ উপলক্ষে ৯৮৮ বন্দী মুক্তি দিচ্ছে আরব আমিরাত

আল-আরাফাহ ইসলামী ও কমার্স ব্যাংক পিএলসির পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মানিকগঞ্জে চাঞ্চল্যকর ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সাংবাদিক নাদিম হত্যায় স্থানীয় ছাত্রলীগ নেতা গ্রেফতার

‘করের বোঝা চাপিয়ে জনগণের পকেট কাটা অবিলম্বে বন্ধ করতে হবে’

নীরবে নিভৃতে চলে গেলেন হযরত শাহসুফি মোঃ আবুল কালাম আজাদ আল মাইজভাণ্ডারী

দেশের পাঁচ ব্যাংক একীভূত করার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ