১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কুষ্টিয়া থেকে আটক সেই ব্যক্তি আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

প্রতিবেদক
কুষ্টিয়া সংবাদদাতা
মে ২৮, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

কুষ্টিয়া শহরে যৌথ বাহিনী অভিযানে আটক হওয়া সেই ব্যক্তি দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তাঁর সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ আটজনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র।

আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তাঁর নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন-জখমের ঘটনাও ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বলছে, মূলত নব্বইয়ের দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই উত্থান হয় সুব্রত বাইনের। তিনি এই বিপণিবিতানের কাছে চাংপাই নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। সেখান থেকে ধীরে ধীরে অপরাধজগতের সঙ্গে জড়িয়ে যান। পরে বিশাল সেন্টারই হয়ে ওঠে তাঁর কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র। এ জন্য অনেকে তাঁকে ‘বিশালের সুব্রত’ নামেও চেনেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দেশের ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা দিতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী

এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান

রোজায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচি

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দেবে : স্বাস্থ্যমন্ত্রী

পানিতে ডুবে শিশুমৃত্যু নিয়ে প্রতিবেদনে পুরস্কার দেবে ‘সমষ্টি’

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার এর যোগদান

Exim Bank leads Money Laundering Prevention Workshop at Cumilla

সুশিক্ষিত জাতি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী