২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

১ সেপ্টেম্বর ঢাকায় ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৩০, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঢাকায় বসতে যাচ্ছে ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’। আগামী ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস।

এবারের আসরেও শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক ও পর্বতারোহণ বিষয়ক বিশ্বখ্যাত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বিশ্বখ্যাত সাইক্লিস্ট ড্যানি ম্যাক্যাসস্কিলের অভিযান নিয়ে তৈরি জনি এ্যশওর্থ এর ‘ডু এ হুইলি’ দেখানো হবে এতে।

উড়ন্ত দুই বেলুনের মাঝে টানানো রশির উপর দিয়ে হেটে বিশ্ব রেকর্ড করা রাফায়েল ব্রিডি নামের একজন ব্রাজিলিয়ানকে নিয়ে রেনান কামিজির তৈরি ‘ওয়াক ওন দি ক্লাউডস’ সিনেমাটিও স্থান পাচ্ছে।

এছাড়া দেখানো হবে কারাকোরাম পর্বতমালায় স্কিইং অভিযান নিয়ে পলিশ নির্মাতার ছবি ‘ডু ছার: এ কারাকোরাম স্কি এক্সপিডিশন ফিল্ম’, যুক্তরাজ্যের নির্মাতা নিক রোজেনের ‘ব্রিজ বয়েজ’, রিল রক এর ছবি ‘সিনোট’।

১৯৭৬ সাল থেকে চলে আসা এ উৎসব ৪০টি দেশের প্রায় ৮০০টি শহরে বসে।
কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টার আয়োজিত এ উৎসবে দেখানো হবে পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ নানান অ্যাডভেঞ্চর বিষয়ক পুরস্কারপ্রাপ্ত সিনেমা।

বাংলাদেশে উৎসবটি বসছে দশমবারের মতো। ঢাকায় এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। পৃষ্ঠষ্পোষকতা করেছে বহুজাতিক কম্পানি ইউলিভার বাংলাদেশের হেয়ার কেয়ার ব্রান্ড ‘ক্লিয়ার’।

উৎসবটি সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত হওয়ায় আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘সাংবাদিকদের কল্যাণে সরকার সবসময় কাজ করছে’

কুড়িগ্রামে মশা ও ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সপ্তাহব্যাপী ক্যাম্পেইন শুরু

চলমান বন্যায় ৫২ জনের মৃত্যু, পানিবন্দি প্রায় ১১ লাখ পরিবার

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

আগস্টে ডেঙ্গুতে সারা দেশে ৩৯ জনের মৃত্যু

মাইকের পর এফ এম শাহীন-এর ‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা

করিডোর সুবিধায় বাড়বে বাণিজ্য, ৭ কোটিরও বেশি কর্মসংস্থান : এডিবি

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পর্ষদ পুনর্গঠন : ব্যাংকটির সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান নতুন চেয়ারম্যান