১১ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় সন্ধ্যা ৬:৪৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

প্রত্যাশার স্বপ্নগুলো : রুখসানা রিমি

প্রতিবেদক
Rupam Akter
মে ৩০, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ

কুয়াশাচ্ছন্ন শীতের পরশ…
কী চমৎকার মিষ্টি অনুভূতি!
অথচ সারাক্ষণ নিজেকে যেনো
ফাঁকা ফাঁকা মনে হলো!

শৈশবে বিকেলে ঘুম থেকে উঠে
বাড়িতে দেখতাম কেউ নেই!
নিজেকে তখন যেমন নি:সঙ্গ মনে হতো
সুন্দর বিকালটা যেমন বিষণ্নমনে হতো
সবকিছু যেমন অন্ত:সারশূন্য মনে হতো..
তেমনই মনে হলো
কুয়াশার স্নেহমাখা দিনটা!

আমিতো নগণ্য এক ক্ষুদ্র কণা
অনুরাগের আলো তাই দেখতে পাই না।

আমার তো নিত্য চলার স্বাচ্ছন্দ্য নেই
সত্য বলার শীতল পাটি নেই!
সুুন্দরকে সুন্দরভাবে
দেখারও তেমন যোগ্যতা নেই!

তাইতো আমার সকালটা এখন আর
অনুরাগের পুষ্প ছড়ায় না!
দুপুর কাটে না রোকেয়ার তেজস্বীতায়।
সন্ধ্যায় হেসে ওঠে না বনলতা চোখ!

আজন্ম লালিত প্রত্যাশার স্বপ্নগুলো
ঝিমায় এখন বিষাদের দোলনায়!

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু : ইউনিসেফ

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

সম্পদ পাচার ঠেকাতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে

বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুরের ইন্তিকালে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর শোক প্রকাশ

সুনির্দিষ্ট সময়ে বাংলাদেশকে উন্নত করতে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী

সরকারের মোট ব্যাংক ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ

একীভূতকরণে দ্বিমত নেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

এবার বই উৎসব হবে না, সব বই পেতে একটু দেরি হবে