২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রেমিট্যান্সে সুবাতাস, ২০২৪-২৫ অর্থবছরে বেড়েছে ২৭.২ শতাংশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক। ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের ২৯ জুন পর্যন্ত সময়ে মোট ৩০ হাজার ২১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় (২৩ হাজার ৭৪৫ মিলিয়ন ডলার) এই প্রবাহে ২৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু চলতি জুন মাসের ১ থেকে ২৯ তারিখ পর্যন্ত ২৭০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় (২৩৭২ মিলিয়ন ডলার) এই প্রবাহে মাসিক ভিত্তিতে প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ১ শতাংশ। গত ২৯ জুন একদিনেই দেশে এসেছে ১৬৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রবাসীদের আস্থার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ, হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি এবং প্রণোদনার বাস্তবায়ন রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে : বিবিএস

ঝিনাইগাতীতে ২ কেজি গাজা সহ গ্রেপ্তার ১, পলাতক ২

সেপ্টেম্বরে আরব আমিরাতে রিহ্যাব আবাসন মেলা ২০২৪

অক্টোবর মাসে প্রায় ২৮ হাজার ৮শ’ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

ঝড় তুলবে ইমরান হাশমি ও দিশা পাটানির সিনেমা, মুক্তির আগেই আভাস

এসবি প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি শাহ আলম

আগামী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ : চার ডেপুটি গভর্নরসহ ছয় কর্মকর্তার পদত্যাগ

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু