১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৫০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কা, নিহত ৩

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
মে ৩১, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়েছে কাঠবোঝাই ট্রাক্টর। এতে মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ বুধবার সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যান। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই মোটরসাইকেলে ৪ ব্যক্তি বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। কালুরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা কাঠবোঝাই ট্রাক্টরটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাই। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘ফারাক্কার সব গেট খুলে দিল ভারত : ফের বাংলাদেশে বন্যার আশঙ্কা ’

আগামী ১০ বছরের জন্য জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

আনন্দ-উৎসবে বাংলা নতুন বছরকে বরণ

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে দুই শতাধিক নিহত অসংখ্য মানুষ আহত দায় কার?

ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’র ফল প্রকাশ

উইয়ের জয়ী পুরস্কার ও সম্মাননা পেলেন ২০ নারী

ইউএনডিপি ও বিএইচটিপিএর মধ্যে সমঝোতা চুক্তি সই

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায়

নতুন বছরের প্রথম দিনে বই না দিতে পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখপ্রকাশ

আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা দিতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী