৩ সেপ্টেম্বর ২০২৬, এখন সময় সকাল ১০:৩৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

যাদের জন্য ই-রিটার্ন জমা বাধ্যতামূলক

প্রতিবেদক
স্টাফ ‍রিপোর্টার
অক্টোবর ২৪, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ২২ অক্টোবর এনবিআরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেন।
ওই আদেশে বলা হয়েছে, সব তফশিলি ব্যাংক, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কতিপয় বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
সৈয়দ এ মুমেন বলেন, ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। করদাতারা এ সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন এবং দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী বছরের দাখিল করা ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা

উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই

বিএনপির তিন সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী

‘প্রতি টানেই বিষ’, সিগারেটের প্রত্যেক শলাকায় ‘সাবধানবাণী’

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে হজ ও ওমরাহ্ সেবা কার্যক্রম শুরু

খেলাপি বেড়েছে ১৮ হাজার ১৮০ কোটি টাকা

অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক পরিবর্তন আনয়নে ‘সার্বজনীন পেনশন স্কিম’ একটি সময়োপযোগী পদক্ষেপ : ডিসিসিআই সভাপতি

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে সরকারি বিদ্যালয়সহ অর্ধশতাধিক বাড়ীঘর নদী গর্ভে বিলিন

আমি কোনোদিন ভাবিনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে : প্রধানমন্ত্রী