১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নুরা পাগলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরা পাগলার দরবারে হামলা, কবর থেকে মরদেহ তুলে পোড়ানো, পুলিশের গাড়ি ভাঙচুরসহ হামলায় হতাহতের ঘটনায় আজ ৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আজ ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রেস উইং আরও বলেছে, এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে গতকাল ৮ সেপ্টেম্বর রাতে একটি মামলা করেছেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় নুরা পাগলার দরবার ও বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা শরিয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরা পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। ধ্বংসস্তূপে পরিণত হয় নুরা পাগলার দরবার ও বাড়ি। উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়ে মারা যান রাসেল নামের এক ব্যক্তি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট মানবকল্যাণে ১৩ বছরে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে

শিক্ষার্থীরা নয়, তৃতীয় পক্ষ সহিংসতা ঘটিয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে : মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন

বিএসএফের গুলিতে এবার ভারতীয় যুবক নিহত

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় মানবাধিকার সোসাইটি ও ভুটানের রাষ্ট্রদূত এর মতবিনিময়

ঈদের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা

নুরা পাগলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

ইউনাইটেড ফিন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন